শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, একজনের এক বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে মো. সিরাজুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) উপজেলার চেউখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ সংঘটনের দায়ে দায়ের করা মামলায় তাঁকে এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম চেউখালী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাজিবুল হাসান।

এ সময় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর