সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বকশীগঞ্জ মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মারুফ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব আমির হোসেন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি উজ্জ্বল সরকার, পৌর ছাত্রদলের সদস্যসচিব আহমেদ সায়েম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি শিশির আহমেদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বকশীগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম ও দেওয়ানগঞ্জ প্রতিনিধি মো. রামু মিয়া।

এ ছাড়া সাংবাদিক হারুন অর রশিদ, তাহের শেখ, নিয়াজ মোরশেদ, সুমন, ছানোয়ার, মুনাহার ও খোরশেদসহ স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। এ জন্য সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, পাঠকের আস্থা অর্জন একটি সংবাদপত্রের অন্যতম বড় শক্তি। সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন ভবিষ্যতেও গণমানুষের কথা তুলে ধরবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং আনন্দ উদ্‌যাপন করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর