সোমবার, ০২ নভেম্বর ২০২৬

চরভদ্রাসনে নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসনে উৎসবমুখর পরিবেশে ও জমকালো আয়োজনে জাতীয় দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চরভদ্রাসন উপজেলার ব্যাডমিন্টন কোর্টে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন হালদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাত উল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সদরপুর উপজেলার দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আবদুল্লা আল মামুন এবং চরভদ্রাসন থানার ডিএসবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজু, দৈনিক সমকালের প্রতিনিধি আবুল কালাম, দৈনিক দিনকালের প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক দেশের কণ্ঠের ফরিদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম মোল্লা এবং সাংবাদিক রুবেল ও মোস্তফা মাহমুদ ফানু। এ ছাড়া এলাকার বিভিন্ন সামাজিক ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দৈনিক নয়া দিগন্তের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং দেশের সার্বিক উন্নয়নে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, গণমানুষের কথা তুলে ধরা ও জনসচেতনতা তৈরিতে নয়া দিগন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে আগামী দিনেও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষে অতিথি ও গণমাধ্যমকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর