মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. জেন্টু মন্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হেরোইন জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাধনগর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. জেন্টু মন্ডল মাধনগর এলাকার দুলাল মন্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম আজাদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় জেন্টু মন্ডলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা হেরোইন জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর