নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার মাধনগর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পূর্ব মাধনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. খোরশেদ আলম (৪৫) এবং পশ্চিম মাধনগর গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মুক্তার আহম্মদ (৪৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় খোরশেদ আলমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। একই ধারায় মো. মুক্তার আহম্মদকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম আজাদ।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস