রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু মৎস্য পক্ষের উদ্বোধন করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক। উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশিদুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী রানা, পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটিসহ অন্যরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, উৎপাদন বৃদ্ধি এবং জলজ সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

[অনুষ্ঠান শেষে স্থানীয় পর্যায়ের সফল উদ্যোক্তা ও মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর