বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ঈশ্বরদীতে সকাল প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

পাবনার ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট স্কুলে’ শিক্ষার মান উন্নয়নে করণীয় নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্কুল চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. হেলালুর রহমান। স্কুলের পরিচালক ও সাংবাদিক মহিদুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. মমিনুজ্জামান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু, দাদাপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, প্রিমিয়ার ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক আলী আহম্মেদ, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি ও ব্যবসায়ী আমিনুল ইসলাম মাসুম।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবকরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন। তাদের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্কুলের পরিচালক মহিদুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক টিপু সুলতান, আঞ্জুমান আরা, সীমা খাতুন, সেলিনা আক্তার পারুল, মুসফিকা জাহান শিল্পী, পাপিয়া খাতুন, সাবরিনা পারভীন, রোকেয়া খাতুন ও জেরিন ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া অভিভাবক সদস্য ও সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, সাংবাদিক রাসেল আলী, শাহিনুর রহমান বাধন, খালেদ মাহমুদ সুজন ও রাকিব বিশ্বাস উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো খবর