বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

মিরসরাইয়ে ওলামা দলের নেতা জয়নাল আবেদিনের স্মরণে সভা ও দোয়া মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ওলামা দলের নেতা মরহুম মাওলানা জয়নাল আবেদিন আল আজাদ (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বারইয়ারহাটে মিরসরাই উপজেলা ওলামা দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা ওলামা দলের সহসভাপতি মাওলানা আকতার উদ্দীনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ খায়ের উদ্দীন মাসুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দীন, বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি এবং উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুছাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নুরুল আবছার ভূঁইয়া, মাওলানা সালাউদ্দিন, গোলাম কিবরিয়া ও মাওলানা ইসমাইল খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম মাওলানা জয়নাল আবেদিন আল আজাদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

পরে ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি ও মিরসরাই উপজেলা ওলামা দলের সদস্য মরহুম মাওলানা জয়নাল আবেদিন আল আজাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো খবর