বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার ফাইনালে ওঠা উদযাপনে নাটোরে ভক্তদের আনন্দ র‍্যালি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করতে নাটোরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনা সমর্থকরা র‍্যালি নিয়ে কানাইখালী মিনি স্টেডিয়ামে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে নাটোরের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আকাশি-সাদা পতাকা, ব্যানার-ফেস্টুন ও প্রিয় দলের জার্সি পরে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আয়োজকরা জানান, আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত হওয়ায় জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এ র‍্যালির আয়োজন করা হয়েছে।

সমর্থকদের বিশ্বাস, গত বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনা শিরোপা জিতবে। ফাইনালে নিজেদের প্রিয় দলই শেষ হাসি হাসবে—এমন প্রত্যাশার কথাও জানান তারা।

এই সম্পর্কিত আরো খবর