আবারও মা হলেন দীপিকা পাড়ুকোন। সোশাল মিডিয়ায় যৌথ পোস্ট করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। অভিনেত্রী একটি শিশুর পায়ের ছাপের ছবি শেয়ার করেছেন, যাতে লেখা ছিল ‘ওয়েলকাম বেবি গার্ল’ (স্বাগতম কন্যাসন্তান)।
২০২৪ সালে প্রথমবার মা-বাবা হওয়া দীপিকা ও রণবীর তাদের প্রথম কন্যাসন্তান ‘দুয়া’-কে স্বাগত জানিয়েছিলেন। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের প্রথম মেয়েটিও সেপ্টেম্বরেই জন্মেছিল। দুয়ার জন্ম হয়েছিল ৮ সেপ্টেম্বর। দীপিকা এই আনন্দের খবরটি জানানোর সঙ্গে সঙ্গেই ভক্ত ও বন্ধুরা নবজাতক এবং পুরো পরিবারের প্রতি ভালোবাসা জানাতে শুরু করেন।
কৃতি স্যানন লিখেছেন, কী দারুণ! তোমাদের অনেক অনেক অভিনন্দন। দুয়া এখন এক বোনের দিদি। সত্যিই এক পরম আশীর্বাদ। সোনম কাপুর লিখেছেন, স্বপ্নের মতো সুন্দর, অভিনন্দন। ধনশ্রী ভার্মা মন্তব্য করেছেন, অভিনন্দন, ঈশ্বর মঙ্গল করুন।
দ্বিতীয় সন্তানের আগমনের আগে গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে গতকাল রণবীরের পরিবারের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে। ওই সময় দীপিকাকে কমলা ও হলুদ রঙের ভারী কাজের কুর্তা, বেগুনি সালোয়ার এবং ঘিয়ে রঙের ওড়নায় অত্যন্ত সুন্দর ও স্নিগ্ধ দেখাচ্ছিল। তিনি চুলগুলো সুন্দর করে খোঁপা বেঁধে তাতে ‘গজরা’ (ফুলের মালা) জড়িয়েছিলেন এবং খুব সাধারণ গয়না দিয়ে নিজের সাজ পূর্ণ করেছিলেন।
অন্যদিকে রণবীর তার স্ত্রীর সঙ্গে মানানসই পোশাক হিসেবে বেগুনি রঙের লম্বা এমব্রয়ডারি করা কুর্তা ও সাদা পাজামা পরেছিলেন। রণবীরের বাবা-মা সাধারণ ও হালকা রঙের পোশাকে ছিলেন।