মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় যৌথ অভিযানে অবৈধ ইটভাটার চিমনি ও চুলা ধ্বংস

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ চিমনি ও ইট তৈরির চুলা ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বড় কাঁঠালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটাটির ১২০ ফুট উচ্চতার চিমনি ও চুলা ভেঙে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ।

অভিযান সম্পর্কে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা বলেন, এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট চিমনি ধ্বংস করা হয়েছে। পরবর্তী সময়ে ১২০ ফুট উচ্চতার চিমনি রয়েছে—এমন অন্যান্য ইটভাটায়ও অভিযান চালানো হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর