বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ১৭ জুন, ২০২৬
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ এলাকায় মাদক সেবনের দায়ে ময়না (৫৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ময়না পৌর এলাকার মাঝপাড়া গ্রামের মৃত ছামাদের ছেলে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।