নীলফামারী সদর উপজেলার যাদুরহাট বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে সংঘটিত চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে যাদুরহাট বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত দোকানদারদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ওবায়দুল রহমান (বানিয়া), যাদুরহাট বাজার মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছলেমান রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, দোকানে সংঘটিত চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল খোয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান থাকলেও একটি পক্ষ ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে বলে তারা দাবি করেন।
তারা দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান নিশ্চিত করার দাবি তোলেন। একই সঙ্গে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন—সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।