বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের অভিনন্দন জানাল সিটি ব্রোকারেজ লিমিটেড
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ৮ জুন, ২০২৬
বকশীগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশনারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিটি ব্রোকারেজ লিমিটেড।
সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) এম. আফফান ইউসুফ নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
একইসঙ্গে নবনিযুক্ত কমিশনার মো. নাফিজ আল তারিক (সিএফএ, এফআরএম), তানভীর হাবিব রহমান (সিপিএ) এবং নাহিদ মাহতাবকেও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠান ও মতবিনিময়কালে সিটি ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব সেলস সাইফুল ইসলাম, হেড অব রিসার্চ এ কে এম ফজলায় রাব্বী, হেড অব কর্পোরেট মো. সাইফুল ইসলাম মাসুম এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আরাফাত শামসের আলী।
বক্তারা নবনিযুক্ত নেতৃত্বের সফলতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে তাঁদের দিকনির্দেশনায় দেশের পুঁজিবাজার আরও স্বচ্ছ, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।