নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুড়ান্ত গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

 

টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর (বালক-বালিকা)২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস এ খেলাটির আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো.এরফান উদ্দিন এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রবিউল আউয়াল লাভলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অশোক কুমার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান হবি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বালক দলের খেলায় আগদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে৩-০গোলে চেচুযাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে।

অপর দিকে বালিকাদের খেলায় শেহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেঘনা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এম পি রবিউল আউয়াল লাভলু।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here