ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামে মো. শাহজাহান মাষ্টার এর সাথে দীর্ঘ দিন ধরে মো: সিদ্দিক উকিল ও ফুল মিয়া উকিলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধীয় মো. শাহজাহান মাষ্টার এর পৈতৃক সম্পত্তি জোর করে ভোগদখলের চেষ্টা করে সিদ্দিকগংরা।
বিভিন্ন সময় স্থানীয় শালিশগন মিমাংসার চেষ্টা করলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় হতে অদ্য পর্যন্ত বিভিন্ন প্রভাব খাঁটিয়ে নানা রকম ক্ষতি সাধন করে আসছে এবং অবৈধ ভাবে জমি দখল করার চেষ্টা করে। পূবের্র শালিশ মিমাংসার ধারাবাহিকতায় ২১-০৪-২০২৬ তারিখ চূড়ান্ত শালিশ মিমাংসার নির্ধারিত তারিখ থাকার পরেও মিমাংসা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে শাহজাহান মাস্টার তার নিজের বাগান থেকে ৪ ছড়ি কলা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির মৃধাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে কবির মৃধার চিকিৎসাধীন আছেন।
সদর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুর রহমান বলেন, শাহজাহান মাষ্টার ও সিদ্দক উকিলগংদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছে, স্থানীয় শালিশ মিমাংসার তোয়াক্কা না করে বিভিন্ন সময় এলাকায় সহিংসতা করে থাকেন।
কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন বলেন, উভয় পক্ষের ভিতর জমিজমা নিয়ে বিরোধ চলছে এবং তাদের শালিশ ব্যবস্থা চলমান আছে।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাসের রায়হান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূবর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক