নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার।
শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা কমান্ডার এ.এফ.এম নুরুজ্জামান (নান্টু)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মুসলেম উদ্দিন আকন্দ, আতাউর রহমান, আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম (ধলু) বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

