ভাঙ্গায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার :

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর।

আটককৃতরা হলেন জুয়েল মাতুব্বর (৪০) ও আকবর মুন্সী (৩৮)। তাদের বাড়ি নগকান্দা থানার ভুবকদিয়া এলাকায় বলে জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার পুলিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আসামিদের দেহ তল্লাশি করে ৫ কেজি গাঁজা এবং ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে আসামীদের গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করেন । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভাংগা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর এর উপপরিচালক জনাব শিরিন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here