বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন-এর নীতি নির্ধারকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

 

দেশের বিভিন্ন মানবিক প্ল্যাটফর্মের সমন্বয়ে এবং ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’-এর উপদেষ্টা মন্ডলী ও কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিষদের এক বিশেষ সাংগঠনিক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর- দুয়াড়ীপাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন এর প্রধান উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.)।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আইনি বিষয়ক সেল এর চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সহায়তাকারী সংস্থার মহাসচিব জনাব মইনুর রশিদ চৌঁধুরী।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব, সংগঠনের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব আলমগীর গণি

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান, তথ্য-প্রচার উপদেষ্টা জনাব সাব্বির রনি, এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারোত্তোলন এর প্রবীণ ক্রীড়া তারকা, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বিশ্ব ইজতেমার আয়োজক ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব মনির হোসাইন, এবং বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব দুলাল হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আরো উপস্থিত ছিলেন সবুজ উদ্দিন ইকবাল কেন্দ্রীয় মুখ্য সংগঠক,ফুয়াদ কেন্দ্রীয় আহ্বায়ক,সাকিব কেন্দ্রীয় মুখপাত্র,মোহাম্মদ বাবু তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক,গাজীপুর মহানগর।

এছাড়াও দেশের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা ও কলেজ/বিশ্ববিদ্যালয় শাখা ইউনিটের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজকে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।

দেশের বিভিন্ন মানবিক সংগঠনের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

বক্তারা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে বলেন, তৃণমূল পর্যায়ে মানবিক সেবা পৌঁছে দিতে এবং যুবকদের অধিকার আদায়ে বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন আপসহীনভাবে কাজ করে যাবে।

মতবিনিময় সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো ও প্রচার সেল নিয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা।

এ সময় বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে যেমন গাজীপুর থেকে প্রথম গণজাগরণ তৈরি হয়েছিল, ঠিক তেমনি মাদক ছিনতাই ও দুষ্কৃতির বিরুদ্ধেও গাজীপুর থেকেই শুরু হলো যুদ্ধ ঘোষনা।

অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত কন্ঠস্বর হয়ে দেশপ্রেমের শপথে বলিয়ান হয়ে জনগণ ও প্রশাসনকে আরো সু-সংগঠিত ও ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করতে বদ্ধপরিকর বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here