পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে সৌজন্য মতবিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী। আজ শনিবার সকাল ১০ ঘটিকায় কদমতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী কদমতলাসহ পিরোজপুরের সার্বিক উন্নয়নে তার গৃহিত বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা জনসাধারণের সামনে তুলে ধরেন। তিনি বলেন, কদমতলার উন্নয়নে এবং জনগণের সেবায় তিনি তার মরহুম পিতার পদাঙ্ক অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাবেন। এলাকার অবকাঠামো ও সামাজিক জীবনমান উন্নয়নে তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কদমতলা ইউনিয়ন সভাপতি হাফেজ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সদর থানা আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং ওলামা বিভাগের জেলা সভাপতি মুফতি আব্দুল হালিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সেক্রেটারি মাহাদি হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক ইমরান হাওলাদার, ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা আলী আকবর এবং ইউনিয়ন তারবিয়াত সম্পাদক হাফেজ আল আমিন হোসাইন।
এছাড়াও মতবিনিময় সভায় কদমতলা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ওলামায়ে কেরামসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি পূর্ণ সমর্থন ও আশাবাদ ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

