পিরোজপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০তম বিজ্ঞান বিষয়ক কুইজ ও সেমিনারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ও প্রদর্শনী পরিদর্শন করেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। এই ধরণের মেলা শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি শিক্ষার্থীদের প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং তরুণ বিজ্ঞানীদের উৎসাহ প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবটিক্স এবং দৈনন্দিন সমস্যা সমাধানের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলা চলাকালীন সময়ে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here