পিরোজপুর প্রতিনিধি :
বরিশাল রেঞ্জ আন্তঃপুলিশ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পিরোজপুর জেলা পুলিশ ক্রিকেট দল। গত ৪ এপ্রিল ২০২৬, শনিবার বরিশাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বরিশাল জেলা পুলিশ ক্রিকেট দলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে পিরোজপুর দল।
এই সাফল্য উদযাপন উপলক্ষে ৫ এপ্রিল ২০২৬, রবিবার পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে দলের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর তত্ত্বাবধানে পিরোজপুর জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলার উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে। নিয়মিত ক্রীড়া চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মনোবল দৃঢ় করতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
রেঞ্জ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার এই অর্জনে পিরোজপুর জেলা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন সাফল্য ভবিষ্যতেও ক্রীড়া অঙ্গনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
এই বাংলা/এমএস
টপিক

