পিরোজপুর প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ (২৬ মার্চ) বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাসুদ সাঈদী।
সকাল থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দৌড়, দীর্ঘ লাফসহ বিভিন্ন গ্রামীণ ও আধুনিক খেলার ইভেন্টে উপজেলার কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, “তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে উন্নত বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে প্রধান অতিথি আকর্ষণীয় মেডেল ও ট্রফি বিতরণ করেন।
বিপুল সংখ্যক দর্শক ও অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।
এই বাংলা/এমএস
টপিক

