শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

রমজানকে সামনে রেখে চরভদ্রাসনে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
রমজানকে ঘিরে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চরভদ্রাসন উপজেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজি, মাছ ও মাংসসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।

বিক্রেতারা জানান, পাইকারি বাজারে সরবরাহ কম এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। বিশেষ করে রমজানকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পণ্য বাড়তি দামে বিক্রি হচ্ছে। সব ধরনের সবজির দাম বেড়েছে। এছাড়া মাছ ও গরু-খাসির মাংসের দামও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন ক্রেতারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় বাসিন্দারা বলেন, রমজানে পরিবারের খরচ এমনিতেই বেড়ে যায়। তার ওপর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি সংকটে পড়েছে। তারা বাজার মনিটরিং জোরদার ও দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত তদারকি করা হচ্ছে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর