গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। সভায় অংশ নেন জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পানি উন্নয়ন, জনপথ, পৌরসভা, বিসিক ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া গণমাধ্যম ও মানবাধিকারকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় জেলা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কার্যক্রম সমন্বয়, সেবা প্রসার ও প্রশাসনিক সমস্যা সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই বাংলা/এমএস
টপিক