কাঁঠালিয়ায় শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেপ্তার

0
166
ঝালকাঠির কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সজলকে আটক করছে পুলিশ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সৈয়দ মাইনুল হোসেন সজল (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) মাগরিবের পর পশ্চিম শৌলজালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মাইনুল হোসেন সজলকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here