নাটোরে চার দিন নিখোঁজের পর পুকুর থেকে আদিবাসী বৃদ্ধের মরদেহ উদ্ধার

0
228
মরদেহ উদ্ধার / প্রতিকি ছবি

নাটোর প্রতিনিধি :


নাটোরে নিখোঁজের চার দিন পর একটি পুকুর থেকে নিমাই পাহান (৬০) নামে এক আদিবাসী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নাটোর সদর উপজেলার আব্দুলপুর গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত নিমাই পাহান ওই গ্রামের বাসিন্দা এবং মৃত রঘু পাহানের ছেলে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, চার দিন আগে নিমাই পাহান নিখোঁজ হন। উদ্ধারকৃত মরদেহটি প্রাথমিকভাবে তারই বলে শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here