শীতবস্ত্র হাতে গ্রাম-গঞ্জে ইউএনও, সিংড়ার প্রত্যন্ত এলাকায় ছুটছেন রাতের আধারে

0
133
শীতবস্ত্র নিয়ে গ্রাম-গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে নাটোরের সিংড়ার ইউএনও / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোরের সিংড়া উপজেলায় তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। দিনে নয়, রাতেও শীতবস্ত্র হাতে তিনি ছুটে যাচ্ছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে।

মঙ্গলবার (গতকাল) রাতে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নে তৃতীয় লিঙ্গের বাসিন্দা ও মহেষচন্দ্রপুর এলাকার প্রতিবন্ধী ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে দরিদ্র ও অসহায় মানুষের হাতে গরম কাপড় তুলে দিচ্ছেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু।

এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, “শীতের তীব্রতায় দুস্থ ও অসহায় মানুষেরা সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের দুর্ভোগ লাঘবের জন্যই আমরা গরম কাপড় নিয়ে সরাসরি পাশে দাঁড়াচ্ছি। যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে আসা প্রশাসনের দায়িত্ব। যতদিন শীত থাকবে, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

ইউএনও’র এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। শীতের রাতে প্রশাসনের কর্মকর্তাকে নিজ এলাকায় উপস্থিত পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here