নাসিরনগরে সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামালের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

0
357
নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্ষিকতে শ্রদ্ধা নিবেদন / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামালের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা এম এ হান্নান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন কাসেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল আবদাল, মিনহাজুল কবির মিটু, কাউছার মিয়া, মরহুমের পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, মো. কাউছার আহমেদ, মো. আব্বাস মিয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, আব্দুল কাদের সেন্টু, আব্দুল্লাহ আল মামুন, ইয়াছিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সদস্য তাকিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাশার ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মেম্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা মরহুম সৈয়দ মোর্শেদ কামালের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপি ও দেশের রাজনীতিতে তাঁর আজীবন ত্যাগ, অবদান ও নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here