ফুলবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

0
568
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ আজিজার রহমান গ্রেফতার / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা বাড়াইতারী এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা বাড়াইতারী এলাকার বাসিন্দা মোঃ আজিজার রহমান (৪২)।

কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় আজিজার রহমানের নিজ বসতবাড়ি থেকে তাকে ১৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফুলবাড়ী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলের লক্ষ্যে জেলা পুলিশের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here