নালিতাবাড়ীতে লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

0
153
নালিতাবাড়ীতে লাইসেন্সবিহীন সার বিক্রির অপরাধে জরিমানা আদায় / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :


শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় লাইসেন্সবিহীনভাবে সার বিক্রির অভিযোগে জিয়াউল হক (৪০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার মরাখালি (বিনা) বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান–এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযানকালে জিয়াউল হকের কাছে সার বিক্রির জন্য বৈধ লাইসেন্স না পাওয়ায় সংশ্লিষ্ট আইনে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি খাতে শৃঙ্খলা নিশ্চিত ও কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here