চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি

0
132
ভোটারদের মাঝে দোয়া প্রার্থনা ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে স্থানীয় ভোটারদের সঙ্গে দোয়া প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বিএনপির উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় তারা দলের সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া চান।

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় স্থানীয় ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে।

এ সময় স্থানীয় ভোটাররা তাঁদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন এবং কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here