পিরোজপুরে শীতার্তদের পাশে জেলা প্রশাসন, রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ

0
145
মানবতার সেবায় পিরোজপুর জেলা প্রশাসন, কদমতলায় আজ-রাতে শীতার্তদের দ্বারে দ্বারে কম্বল বিতরণ / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ লাঘবে পিরোজপুর সদর উপজেলার কদমতলা নূরানী গেট এলাকায় কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কদমতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাহমুদুর রহমান মামুন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।

মাঠ পর্যায়ে সরাসরি অংশ নেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নূরানী গেট সংলগ্ন ২ নম্বর ওয়ার্ডের নিম্নআয়ের মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুদের কষ্ট লাঘবে তাৎক্ষণিকভাবে এ উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনের কর্মকর্তাদের হাত থেকে কম্বল পেয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় শীতার্ত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র শীতে কেউ যেন কষ্ট না পান, সে লক্ষ্যেই প্রশাসনের সহায়তা ও তদারকি কার্যক্রম চলমান থাকবে।

হাড়কাঁপানো শীতে আকস্মিক এই সহায়তায় এলাকায় ইতিবাচক সাড়া দেখা গেছে। স্থানীয়দের মতে, গভীর রাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মানুষের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলার অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here