যশোরে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাইনিজ কুড়ালের কোপে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আহত

0
185
সংঘর্ষ / প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি :


যশোর সদর উপজেলার পালবাড়ি এলাকায় মেয়ের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৫০)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তাঁর পিতা মরহুম আইতাল মিয়া। স্থায়ী ঠিকানা ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার সাদিকপুর গ্রামে হলেও তিনি বর্তমানে যশোর সদর উপজেলার পালবাড়ি মোড় তাকওয়া মসজিদ গলিতে বসবাস করতেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে তরিকুল ইসলামের মেয়ের বিয়েতে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী ইয়ামিন (৩০)-এর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

মেয়ের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর চাইনিজ কুড়ালের কোপে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট তরিকুল ইসলাম গুরুতর আহত।

একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়ামিন হাতে থাকা একটি চাইনিজ কুড়াল দিয়ে তরিকুল ইসলামের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে আহত তরিকুল ইসলামকে উদ্ধার করেন। এদিকে হামলার পর অভিযুক্ত ইয়ামিন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here