ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে পিরোজপুরে পুলিশের প্রস্তুতি সভা

0
157
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পিরোজপুরে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের বিশেষ মতবিনিময় সভা / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম তাঁর বক্তব্যে নির্বাচনকালীন সময়ে পুলিশের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটি নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম সহ্য করা হবে না। এ লক্ষ্যে সততা, শৃঙ্খলা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম প্রস্তুতির কৌশল নির্ধারণ করা হয়। এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনী তফসিল ঘোষণার আগেই পুলিশের এমন প্রস্তুতিমূলক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জোরালো করেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here