দৌলতপুরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

0
176
দৌলতপুরে শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ৩টায় উপজেলার চকহরিচরণ গ্রামে উপজেলা শ্রমিক দলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এবং মানিকগঞ্জ-১ (দৌলতপুর–ঘিওর–শিবালয়) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস. এ. জিন্নাহ কবির।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হামিদুর রহমান দুলাল, মো. লোকমান হোসেন, মো. নুরুল ইসলাম কন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপদেষ্টা মো. আজাহার উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু সাঈদ মুসা, সিনিয়র সহসভাপতি মো. আরফান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজিব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এস. এ. জিন্নাহ কবির বলেন, “বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী—সব ভেদাভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here