কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

0
142
শীতের তীব্রতায় কুড়িগ্রামের জনপ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রামে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। শীত থেকে রক্ষার নানা চেষ্টা করেও ঠান্ডার তীব্রতা যেন কমছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশা ও ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষ, যাদের জীবিকার তাগিদে ভোরেই ঘর থেকে বের হতে হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঠান্ডাজনিত কারণে জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসার সংখ্যা বেড়েছে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।

কুড়িগ্রাম পৌর শহরের এক রিকশাচালক মো. নুর আলম মিয়া বলেন, ‘ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যায়, ঠিকমতো রিকশা চালানো যায় না। কিন্তু রিকশা না চালালে সংসার চলবে না।’

ধরলা নদীর তীরবর্তী এলাকার ষাটোর্ধ্ব বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, ‘নদী এলাকার মানুষ আমরা। এখানে ঠান্ডা বেশি পড়ে। বয়স হইছে, এই শীতে ঘর থেকে বের হওয়াই কষ্টকর।’

রাজারহাট উপজেলার টকরাইহাট এলাকার ভ্যানচালক আজাহার আলী বলেন, ‘এই ঠান্ডায় কাজ-কাম কমে গেছে। তবুও সংসারের জন্য ভ্যান নিয়ে বের হতে হয়। আল্লাহ ভরসা।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here