ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0
175
ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা        

ফরিদপুর প্রতিনিধি :


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিমুল বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বাদ আসর আজিমনগর ইউনিয়ন শিমুল বাজার পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের এমপি পদপ্রার্থী জনাব শহিদুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আলী আশরাফ নান্ন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি’র প্রবীণ নেতা আব্দুল খালেক শিকদার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিএনপি নেতা বাদশা শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ নয়ন মাতুব্বর (সিনিয়র সহ-সভাপতি, ভাঙ্গা উপজেলা শ্রমিক দল), মোঃ হারুন অর রশিদ মুন্সী (সাবেক সহ-সভাপতি, আজিমনগর ইউনিয়ন বিএনপি), মোঃ সুমন মীর (সভাপতি, আজিমনগর ইউনিয়ন শ্রমিক দল), মোহাম্মদ জাকির হাওলাদার (সহ-সভাপতি, ভাঙ্গা উপজেলা শ্রমিক দল), বিএনপি নেতা শাহাবুদ্দিন হাওলাদার ও বিএনপি নেতা সিরাজ আকন। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আজিমনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here