সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ মাহফিল

0
157
সোনারগাঁয়ে বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল / ছবি - এই বাংলা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো আয়োজিত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কাঁচপুর সোনাপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া-মাহফিলে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সেলিম হক রুমির সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়ন পীর মোহাম্মদ পিরু অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মতালিব কমিশনার, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, যুবদলের যুগ্ম আহবায়ক কাওসার, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা, কাঁচপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মমিন খাঁন, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন, বজলুর রহমান, মজিদ খান, শাহীন, রুবেল হোসেন, জাকির হোসেন, আব্দুর নূর, জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া-মাহফিলে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা ও দেশের উন্নয়ন ও সমৃদ্ধি জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here