কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজে পিঠা উৎসব উদযাপন

0
307
লংলা কলেজে গ্রাম গঞ্জের ঐতিহ্য পিঠা উৎসব উদযাপিত / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :


কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে গ্রাম্য ঐতিহ্যভিত্তিক পিঠা উৎসব উদযাপন করা হয়েছে। উৎসবটি ১২ জানুয়ারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সকালে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুপুরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের প্রদত্ত বিভিন্ন রকমের পিঠার স্টল পরিদর্শন করেন কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, অধ্যক্ষ আতাউর রহমান, সহকারী অধ্যাপক নজমুল হুসেন, কুলাউড়া উপজেলা বিএনপির সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সহকারী অধ্যাপক নাজমা বানু, হেলাল খান, ইন্দ্রজিত রস্য, জয়েন্ত কুমার দেব, মাজহারুল ইসলাম, গোলাপ মিয়া, রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমদ, সাংবাদিক আলাউদ্দিন, সাংবাদিক এম তাহরিম আহমদ, সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজু, শিক্ষার্থী আব্দুল কাইয়ুম এবং কলেজের অন্যান্য শিক্ষক ও পিঠা উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয় আলোচনা সভা, মনোরম পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন প্রজাতির পিঠার প্রদর্শনী। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here