খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা এবং গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা তাদের মনোনয়ন পুনরায় পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) এই সিদ্ধান্ত ঘোষণা করে।
সোনা রতন চাকমা জানান, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় সামান্য ত্রুটির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তাঁর মনোনয়ন বাতিল করেছিল। আপিলের পর ইসি মনোনয়ন বৈধ ঘোষণা করে। তিনি এক শতাংশ সমর্থন নেওয়ার বিধান বাতিলের দাবি জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে দীনময় রোয়াজা জানান, ব্যাংক সংক্রান্ত একটি ছোট সমস্যা থাকায় আপিল করতে হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর ইসি তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করে।
এর আগে যাচাই-বাছাই শেষে ১৫ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল হয়েছিল। তিনজন প্রার্থী ইসিতে আপিল করেন। ইসির এই সিদ্ধান্তের ফলে খাগড়াছড়ি-২৯৮ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

