গাজীপুরে জাল ডি.সি.আর. ব্যবহার করে জমি বিক্রির অভিযোগ

0
214
গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার করে একাধিকবার জমি বিক্রির অভিযোগ উঠেছে / ছবি - সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার করে একাধিকবার জমি বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে রাজস্ব শাখা, গাজীপুরে মামলা দায়ের করা হয়েছে। মামলা নথি নম্বর ১৬৫৯, তারিখ ১১/০৯/২০২৫।

অভিযোগে উল্লেখ করা হয়, নোয়াগাঁও এলাকার বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন (প্রসেস নং ৬৬১) জাল নথি তৈরি করে একাধিকবার জমি বিক্রি করেছেন। মামলার শুনানি ০৫/১০/২০২৫ সকাল ১০টায় রাজস্ব শাখায় অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মামলার বিবরণ অনুযায়ী, ৯৬১৩/২০-২১ ইং নাম নথি, আবেদন নম্বর ৩৪৩৪২৯৪ এবং জোত নম্বর ২৬৭৬-এর আওতাভুক্ত জমির ডি.সি.আর জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, মো. সাইফুল ইসলাম মৃধা ও বাদল মিয়া এই জাল নথি তৈরিতে সহযোগিতা করেছেন। তারা গাজীপুর সদর উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছেন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here