সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রকৃত সংবাদ কর্মীদের কল্যাণেই কাজ করছে: এমডি মুহাম্মদ আব্দুল্লাহ

0
143
ঝালকাঠিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দ্বিতীয় কিস্তির চেক বিতরণ সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে সরকারি কার্যক্রমের আওতাভুক্ত এবং যোগ্য সাংবাদিকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার (সকাল ১০টা) ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের মাঝে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ থেকেই সাংবাদিকদের জন্য সহায়তা প্রদান করা হয়, যা জনগণের করের টাকায় পরিচালিত। সাংবাদিকদের সন্তানদের শিক্ষার জন্য মাসিক বৃত্তির ব্যবস্থাও চালু রয়েছে। পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বশেষ তথ্য জানা সম্ভব। দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পক্ষ থেকে সহায়তার জন্য তুলনামূলকভাবে কম আবেদন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল হাসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।

এছাড়া বক্তব্য দেন জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটুসহ অন্যান্যরা।

উল্লেখ্য, বরিশাল বিভাগের চার জেলার ২৭ জন সাংবাদিকের মাঝে মোট ১৫ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here