সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার দিকনির্দেশনায় অনুষ্ঠিত হলো ‘SkillPath 2026’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থী, ফ্রেশ গ্র্যাজুয়েট, চাকরিপ্রার্থী ও তরুণ পেশাজীবীদের আধুনিক দক্ষতা অর্জন এবং ক্যারিয়ার পরিকল্পনায় দিকনির্দেশনা দিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ক্যারিয়ার ও স্কিল লার্নিং কর্মশালা ‘SkillPath 2026’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে তরুণদের দক্ষতা উন্নয়নভিত্তিক উদ্যোগ Tarunnya 360। কর্মশালাটি উপস্থাপনা করে Provati Insurance PLC।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান চাকরির বাজার ও প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে তরুণদের ধারণা দেওয়া এবং সম্ভাব্য ক্যারিয়ার পথ সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়াই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন National Youth and Equity Forum-এর ব্যবস্থাপনা পরিচালক বিজয় চৌধুরী এবং Fresh Group-এর ভাইস চেয়ারম্যান শাকাওয়াত হোসাইন মামুন।

দিনব্যাপী কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং, অ্যানিমেশন ও মোশন গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং এবং ডেটা অ্যানালিটিক্সসহ বিভিন্ন দক্ষতা নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের তথ্যমতে, কর্মশালায় চারটি বিশেষজ্ঞ সেমিনার সেশন, ক্যারিয়ার গাইডেন্স এবং বাস্তবভিত্তিক ক্যারিয়ার রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য অংশগ্রহণ সনদ, বিভিন্ন কোর্সে বিশেষ ছাড়, দুপুরের খাবার ও নাশতার ব্যবস্থা এবং অন্যান্য শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ রাখা হয়।

‘SkillPath 2026’-এর ই-লার্নিং পার্টনার হিসেবে যুক্ত ছিল Creative IT Institute, eShikhon ও Ovipray।

আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের পরিবর্তিত বাস্তবতায় তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর