সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডিমলায় ইয়াবাসহ দুইজন আটক: ১৮ পিস ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খবিরের ময়দানডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় শরীর তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি।

আটকরা হলেন—উত্তর সুন্দরখাতা গ্রামের লব আলীর ছেলে শাহিন আলম এবং মধ্য ছাতনাই গ্রামের ফরিউজ্জামানের ছেলে সুমন আলী।

বিজিবি জানায়, থানারহাট বিওবির সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছিল। পরে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সংবাদকর্মীদের জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর