মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পূর্ব কচুয়া মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ গোলাম কবির ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান মোঃ মাসুদুল হক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য এইচ এম নাসির উদ্দিন, বিদায়ী শিক্ষার্থী সাদিয়া আক্তার ও জান্নাতুল ফেরদৌসি এবং সহ-সুপার মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা খাইরুল আমিন ছগির।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দাখিল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আন্তরিক পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা কামনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর