কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ২৬ হাজার ৪৬০ জন শিশুকে হামের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা এ টিকার আওতায় থাকবে।
রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ২১৭টি কেন্দ্র এবং ১০টি প্রাথমিক বিদ্যালয়ে (ফোর প্লাস) এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টিকাদান ক্যাম্পেইনের বিস্তারিত উপস্থাপন করেন ডা. গোলাম মওলা।
সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা ড. মোছা. মাহমুদা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফুয়াদ ইবনে মাহফুজ, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখসহ উপজেলা সমন্বয় কমিটির সদস্যরা এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এই বাংলা/এমএস
টপিক

