বিমানবন্দর রেলস্টেশনে হারানো মানিব্যাগ উদ্ধার, স্বস্তি ফিরল যাত্রীর

হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে আনন্দিত আব্দুল আউয়াল

ঢাকা প্রতিনিধি :

 

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন-এ হারিয়ে যাওয়া মানিব্যাগ উদ্ধার করে এক যাত্রীকে ফিরিয়ে দিয়েছেন স্টেশন মাস্টার, যা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

রোববার দুপুরে নরসিংদী থেকে ছেলেকে বিদেশ পাঠানোর উদ্দেশ্যে স্টেশনে আসেন মো. আব্দুল আউয়াল। স্টেশনে পৌঁছানোর পর তিনি দেখতে পান, তার মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেছে। এতে তিনি দিশেহারা হয়ে পড়েন।

এ সময় স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মোহাম্মদ সাহাদাত হোসেন বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্যোগ নেন। তার তৎপরতায় হারিয়ে যাওয়া মানিব্যাগটি খুঁজে পাওয়া যায় এবং ভেতরে থাকা টাকাসহ সেটি আব্দুল আউয়ালের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানিব্যাগ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন আব্দুল আউয়াল। তিনি স্টেশন মাস্টার সাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীসেবায় এমন দায়িত্বশীলতা ও সততা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here