শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
নীলফামারীতে ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে এসে সমাবেশে মিলিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোর্শেদ আযম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের বানচাল ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি শক্তি ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর গুলি চালানো হয়েছে।

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর