শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত মানসিক প্রতিবন্ধী সবুজের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির মাঝে দুই ব্যাগ ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে।

গতকালশুক্রবার অগ্নিকাণ্ডে লালোর ইউনিয়নের হাপানিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী সবুজের বাড়ি পুড়ে যায়। এতে পরিবারটি ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দুই ব্যাগ ত্রাণসামগ্রী তুলে দেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে উপজেলা প্রশাসন রয়েছে। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতেও পরিবারের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে।

এই বাং

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর